ABP Ananda LIVE : সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! স্বাস্থ্য ভবনের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজের পারফরম্যান্স খারাপ। তালিকায় কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, বারাসাত মেডিক্যাল। তালিকায় উত্তরবঙ্গ মেডিক্যাল, কোচবিহার MJN, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ। অত্যাধিক রোগী রেফারের জন্য ১০ জেলার ১৫টি সরকারি হাসপাতাল চিহ্নিত।
দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি তুলেছেন মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি তুলেছেন মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও হিন্দুদের চারটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে, কখনও সন্ত তুকারাম মহারাজকে নিয়ে তাঁর মন্তব্য়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাতেও তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে।
দুর্গাপুজো যত এগিয়ে আসছে, হঠাৎই আমিষ-নিরামিষ খাবার নিয়ে চর্চা ততই বাড়ছে। মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী রাজ্যে এসে দুর্গাপুজোয় ‘প্রতিমার পাশে আমিষ বিক্রি’ বন্ধের দাবি তুলেছেন। কিন্তু হঠাৎ করে বাঙালির প্রাণের পুজো নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবার এহেন মন্তব্য় কেন? ‘দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা খাবার তৈরি করা হয়।’ মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গেছে। প্রশ্ন উঠছে, যে বাঙালি যুগ যুগ ধরে নিয়ম-আচার মেনে দুর্গাপুজো করছে, তাকে খাবার নিয়ে পাঠ দেওয়ার মধ্য়প্রদেশের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী কে?