ইংরেজবাজার: এবার কি ‘কালীঘাট-তৃণমূল’ ছাড়ার পথে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী? ইংরেজবাজার পুরপ্রধানের পদ ছেড়েই বেসুরো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury) ।

‘রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছি’, পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতার । ‘পালাবদলের পরেই পুরপ্রধানদের ইস্তফা, সরকার অসহযোগিতা করেনি’, অনেকদিন ধরেই পদত্যাগের কথা শোনা যাচ্ছিল, দাবি বিজেপির ।

আরও পড়ুন: জোর করে ক্লাব দখলের অভিযোগ, গ্রেফতার দেবাশিস কুমার ঘনিষ্ঠ সিএবি-র সদস্য, পরে জামিন

তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও বুধবার স্বেচ্ছায় পদত্যাগ করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী । পুরভোটের আগে তাঁর আচমকা ইস্তফা দেওয়া নিয়ে জেলায় জোর জল্পনা শুরু হয়েছে ।

যদিও কৃষ্ণেন্দু নারায়ণ জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন । তবে তিনি আর তৃণমূলের প্রার্থী হবেন না । মমতা বললেও তৃণমূলের হয়ে ভোটে আর লড়াই করবেন না । এরপরই বুধবার তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে এল ।

পদত্যাগের পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু । তিনি বলেছেন, ‘কাজ করতে পারছিলাম না । রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছি ।’

আরও পড়ুন: বয়স ভাঁড়ানোয় নির্বাসিত করেছে সিএবি, ভারতীয় দল থেকেও বাদ, পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা

রাজনীতির আঙিনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী । যদিও পুরভোটের আগে তাঁর সুর বদলাতে শুরু করে । তারপর থেকেই জোর জল্পনা, এবার কি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও কি মমতার হাত ছাড়ছেন?

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই জল্পনাতেই কার্যত সিলমোহর দিলেন । বুধবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় পদত্যাগপত্র পেশ করেন কৃষ্ণেন্দু ।

পুরভোটের তিন মাস আগে কৃষ্ণেন্দু নারায়ণ ইস্তফা দেওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে । পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি জানান, তিনি দলে থেকে কাজ করতে পারছিলেন না । রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় রয়েছেন তিনি । তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর মনে করা হচ্ছে, কালীঘাট তৃণমূলের সঙ্গ ছাড়ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি আগেই জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি আর তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লড়বেন না । তাহলে কি এবার ঋতব্রত শিবিরে নাম লেখাবেন কৃষ্ণেন্দু নারায়ণ? নাকি যোগ দেবেন কংগ্রেস বা বিজেপিতে ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *