তুলা রাশি
সপ্তাহের শুরুটা পৈতৃক ব্যবসায় আনন্দের খবর আসবে।  রিয়েল এস্টেট চুক্তি এবং সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। মহিলা ব্যবসায়ীরা নতুন সরকারি প্রকল্পের সুবিধে পাবেন।   ব্যাঙ্ক থেকে সহজ ঋণ সুবিধার পুরো ফায়দা তুলতে পারবেন।

আপনার আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে । আগামী উৎসবের মরশুমে লাভ পেতে পাবেন কাজ থেকে। কর্মক্ষেত্রে চাকুরিজীবী মহিলারা   লিড রোল বা টিম লিডারের পদ পেতে পারেন।  যার ফলে অফিসে আপনার বিরুদ্ধে পরনিন্দা-পরচর্চা করা ব্যক্তিরা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়বেন।

চাকরিজীবীরা নতুন নতুন প্রজেক্ট পাবেন। প্রেম জীবনে ইতিবাচক যোগ আছে। বিয়ে স্থির হতে পারে।  পরিবারের মাধ্যমে অত্যন্ত মানানসই এবং অভিজাত বিয়ের প্রস্তাব আসবে। সংগীতশিল্পী, একক শিল্পী, ক্রীড়াবিদ রা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য বড় প্ল্যাটফর্ম পাবেন।

 

বৃশ্চিক রাশি 

সপ্তাহের শুরুটা কর্মক্ষেত্রে আচমকা পদোন্নতি, প্রশংসা, বেতন বৃদ্ধি হতে পারে। সেই সঙ্গে  নতুন গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। বড় কর্পোরেট সংস্থায় কর্মরত চাকরিজীবীরা উচ্চ পদস্থ ম্যানেজমেন্টের কাছ থেকে নেতৃত্বের ভূমিকা পেতে পারেন। 

ব্যবসার দিক থেকে বিদেশি বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কোনও বড় ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে চলেছে। ব্যবসা বৃদ্ধির জন্য ভাল সময়।

রাখী বন্ধন ভাল কাটবে। বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকবে এবং জীবনসঙ্গীর সঙ্গে  সম্পর্কে গভীর ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে।  ছাত্রছাত্রীরা শিক্ষাগত এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় স্কলারশিপ বা অ্যাডমিশনের অফার পেতে পারেন।

শিল্পী এবং ক্রীড়াবিদ বা অ্যাথলিটরা নিজেদের পারফরম্যান্স দিয়ে সবাইকে চমকে দেবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনি বেশিরভাগ সময় বেশ উদ্যমী থাকবেন, কেবল সপ্তাহের শেষ দিনগুলিতে কাজের অতিরিক্ত চাপের কারণে কিছুটা শারীরিক ক্লান্তি আসতে পারে, যা সঠিক বিশ্রাম এবং ডায়েটের মাধ্যমে দ্রুত ঠিক হয়ে যাবে।                             

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।                                   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *