ABP Ananda LIVE: বৃহস্পতিবার বিধানসভায় পাস হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) (অ্যামেন্ডমেন্ড) বিল ২০২৬। এই বিলের বিরোধিতায় শনিবার একযোগে প্রতিবাদে নামল, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্য়াসোসিয়েশন, ABUTA-সহ ১৬টি সংগঠন ও গবেষকরা। বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপকরা যেখান থেকে চাকরিজীবন শুরু করতেন, সেখানেই আজীবন পড়াতেন। তাদের অন্য়ত্র বদলি করা যেত না।কংগ্রেস আমল থেকে, বাম আমল এবং তৃণমূল আমলে এই নিয়মই চালু ছিল। বিজেপি সরকার এবার নিয়ম বদলাতে বিল পাস করিয়েছে। 

আরও পড়ুন… 

৮৬ বছর বয়সে প্রয়াত কবি-সাহিত্যিক ও প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসন। ইংল্যান্ডের অক্সফোর্ডে তাঁর নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন কেতকী কুশারী। বয়সজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। তাঁর মৌলিক রচনাগুলির মধ্যে আছে ‘নোটন নোটন পায়রাগুলি’, ‘রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে’র মতো পাঠক সমাদৃত লেখা। এছাড়া ইংরেজিতে অনূদিত কেতকী কুশারীর রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মও গবেষক মহলে খুবই জনপ্রিয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *