কলকাতা: ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী বর্ষা বিদায় নিলেও, আকাশের অবস্থা দেখে তা বোঝার উপায় নেই। দফায় দফায় বৃষ্টি আসছে, উত্তর থেকে দক্ষিণ কখনও আবার ভাসছে দুর্যোগেও। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে একটা নিম্নচাপ যার ফলে নতুন করে বেড়েছে বৃষ্টি, দুর্যোগ। এর জেরে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তার সঙ্গে ঘূর্ণাবর্ত ও রয়েছে।
উত্তর থেকে দক্ষিণ, এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
কোথাও অল্প, কোথাও আবার মাঝারি বা ভারি, উত্তর থেকে দক্ষিণ, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে সপ্তাহের শুরুতেই নতুন করে আবার ঘনাচ্ছে নিম্নচাপ। আর এর ফলে বড় পরিবর্তন হবে আবহাওয়ার। আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় আজ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা ও হাওয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। ২৬ অগাস্ট দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের তরফ থেকে লাল বা হলুদ, কোনও সতর্কতাই জারি করা হয়নি। ২৮ অগাস্ট ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ৩০ অগাস্ট, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে বেড়েছে জনজীবন ব্যহত হওয়ার আশঙ্কাও।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে চোখ রাখলে, আবহাওয়া দফতর বলছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হলুদ সতর্কতা জারি রয়েছে বৃষ্টির জন্য। সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়াও। আগামীকালও দার্জিলিং জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে, জারি করা হয়েছে হলদু সতর্কতা। টানা বৃষ্টির জেরে একাধিক পাহাড়ি জায়গায় ধসের আশঙ্কাও রয়েছে।
Daily Weather Update video : 24-08-2026.https://t.co/u4PlcoLm8j pic.twitter.com/yG1RrXxT0g
— IMD Kolkata (@ImdKolkata) August 24, 2026
আরও পড়ুন: Anupam Roy: প্রকাশ্যে অনুপম-পুত্রের প্রথম ছবি, নিজেই শেয়ার করেন নিলেন নতুন মা প্রশ্মিতা