
আইএমডি সূত্রে খবর, মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ছয় জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।

বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। কলকাতা সহ বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত।

মূলত আজ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে।

এদিকে টানা বৃষ্টিতে ফুঁসছে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। জলের তলায় চলে গেছে মানকানালি সেতু। গতকাল রাতে, সেতু পারাপারের সময়, জলের তোড়ে ভেসে গেল ডাম্পার।

বরাত জোরে প্রাণে বেঁচে যান চালক ও খালাসি। এখনও পর্যন্ত ডাম্পারটির কোনও হদিশ মেলেনি। সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিচ্ছিন্ন বাঁকুড়া শহরের সঙ্গে ১৪ থেকে ১৫টি গ্রামের যোগাযোগ।

হাওয়া অফিস জানাচ্ছে, সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর রয়েছে।

উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওপরের পাঁচ জেলাতে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে।

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ওপরের কয়েক জেলায় থাকবে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা।
Published at : 18 Aug 2026 12:55 PM (IST)