কলকাতা: বিকেল হতেই আবহাওয়ার বড় পরিবর্তন, আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সদ্য দেওয়া বুলেটিনে আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার এক বা দুটি জায়গায় বর্জ্রপাতের এবং ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক দুটি জায়গায় বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিকেল থেকে আবহাওয়ার বড় বদল, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বিকেলের দেওয়া বুলেটিনে আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আজকের দিনের শেষ থেকে শুরু করে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার এক থেকে দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বর্জ্যপাতের সম্ভবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আগামী ৩০ অগাস্ট, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টিপাত এবং বর্জ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অগাস্ট মাসের শেষ দিন, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার এক দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জেলায় বর্জ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দমকা হাওয়া আর বর্জ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: Dev-Jeet: দেবের সঙ্গে অভিনয় করতে চান, দেখতে যেতে চান ‘দেশু7’ ও! অকপট জিৎ