ঝিলম করঞ্জাই, কলকাতা: ২৭ থেকে ২৮ অক্টোবরে দক্ষিণবঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২দিন দক্ষিণবঙ্গের একাংশে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তাইল্যান্ড, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি। তবে তা শেষপর্যন্ত নিম্নচাপে পরিণত হবে কিনা বোঝা যাবে ২৩ তারিখ। 

আরও পড়ুন, দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ থেকে আগামী ২৬ তারিখ অবধি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা যেমন আছে, তেমনই থাকবে। কোনও হেরফের তেমন কিছু হওয়ার নেই। তবে ২৭ এবং ২৮ তারিখ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতায়-এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আরও একটি বিষয় বলা হয়েছে, ২৩ তারিখ নাগাদ একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। সেটা নিশ্চিত হওয়া যাবে। এইমুহূর্তে মধ্য বঙ্গোপসাগর এবং  তাইল্যান্ডের উপকূলবর্তী মাঝামাঝি জায়গায়,একটি নিম্নচাপের মতো পরিস্থিতি আছে। সেটা ২৩ তারিখ নিম্নচাপে পরিণত হচ্ছে কিনা, সেটা বোঝা যাবে। তারপরে এই এলাকায় ফের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, সেটাও বিশ্লেষণ করা যাবে, তেমনটাই আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *