অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহের আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দুই জেলাতে ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। 

আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামীকাল ১৮ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার- এই দুই জেলার দু-এক জায়গায়। থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। 

কবে থেকে ঝড়বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ? সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? 

শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই নির্দিষ্ট কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দফরের তরফে। 

কলকাতায় আজ মূলত আংশিক মেঘলা আকাশ রয়েছে। বেলা বাড়লেও আকাশে মেঘের পরিমাণ বেশি থাকারই সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। যদি বৃষ্টি না হয়, তাহলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। আর তার জেরেই ভ্যাপসা গুমোট গরম, দমবন্ধ করা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। সাময়িক হেরফের হতে পারে ঝড়বৃষ্টির প্রভাবে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *