কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কালো মেঘ ঘিরে আছে আকাশকে। শুরু হয়েছে বৃষ্টিও। কলকাতা সহ পার্শবর্তী এলাকা ও বহু জেলায় তুমুল বৃষ্টি ভোর রাত থেকে। এর মাঝে বৃষ্টি নিয়ে ফের নতুন আপডেট দিল আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপের জেরে আজ থেকে টানা ৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। 

আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। যার জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। পুরুলিয়া, বীরভূম, হাওড়ার একাংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই নিম্নচাপের জেরে আজ থেকে কলকাতায়ও বাড়বে বৃষ্টি।
 
দক্ষিণবঙ্গের পাশাশি আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিঙে হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর। এই দুর্যোগের কারণ শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্রে সৈকতে যাওয়া পর্যটকদের জন্যেও সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *