ABP Ananda LIVE : আকাশে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, কাল থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা।উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ আজকের মধ্যে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।এর অভিমুখ মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ আর দক্ষিণ ওড়িশার দিকে।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো জেলায় কাল থেকে হতে পারে ভারী বৃষ্টি।আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার আশঙ্কা।
পড়ুন আরও কবর…
CID-র তলবে আজ ভবানীভবনে আসছেন বিধায়ক পরেশরাম দাস।আগে বিভিন্ন অসুবিধা থাকায় হাজিরা দিতে পারিনি, জানালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক।পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় সন্ত্রাস মামলায় ফের তলব ।২০২৩-এর পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে মামলা ।ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ।খুনের চেষ্টা, অস্ত্র আইনে বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে FIR।”আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে”।হাজিরার আগেই সোশাল মিডিয়ায় ইঙ্গিপূর্ণ পোস্ট ক্যানিং পশ্চিমের বিধায়কের।
হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা-সহ পাকড়াও সন্দেহভাজন ব্যক্তি।ধৃত সুজিত কালে মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা।অভিযুক্তের ব্যাগ থেকে উদ্ধার নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা।গয়ার টাউনশিপ এলাকায় তাঁর দোকান রয়েছে, RPF সূত্রে দাবি।’বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য টাকা নিয়ে তিনি হাওড়ায় এসেছিলেন’।বিপুল টাকার উৎস সম্পর্কে কোনও নথি দেখাতে পারেনি তিনি, তারপরে পাকড়াও।