ABP Ananda LIVE : নিম্নচাপের জের, কলকাতায় সকাল থেকে বৃষ্টি। বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের ৬ জেলায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি।

 

সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার । থেকে থেকে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি । আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

নিম্নচাপের জেরেই এই বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ।

গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি আজ, ৩১ অগাস্টও একই জায়গায় রয়েছে ।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অতিক্রম করতে পারে । সব জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *