<p>Weather News Cyclone Arnab Alert: রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। একইসঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। ঘূর্ণাবর্ত আজ উত্তর আন্দামান সাগরে ঢুকেছে। আগামীকাল সন্ধের মধ্যে শক্তি বাড়িয়ে তা নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। কাল থেকে বৃষ্টি কমবে পাহাড়ে।&nbsp;<br />এদিকে, ফের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের (Abhishek Banerjee PA Sumit Roy) বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডেবরার পর এবার গড়বেতা থানায় দায়ের হল FIR ।&nbsp;&nbsp;</p>



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *