ABP Ananda LIVE : গভীর নিম্নচাপের জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। নিম্নচাপের জেরে আজ থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি। পুরুলিয়া, বীরভূম, হাওড়ার একাংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, দার্জিলিঙে হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গের একাধিক জেলায় থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা। সমুদ্রে সৈকতে যাওয়া পর্যটকদের জন্যেও সতর্কতা। নিম্নচাপের জেরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও খবর
নন্দীগ্রামের মামলায় হাজতে, খেজুরি থানার মামলায় কোর্টে তোলা হল মিলন প্রধানকে। খেজুরি থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় অভিযুক্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। ২০০৭-এ নন্দীগ্রামের ৪টি মামলায় ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে মিলন প্রধান। ১৯ বছর ধরে পলাতক মিলন প্রধান, কমিশনের নির্দেশে গ্রেফতার, দাবি পুলিশের
আরও খবর
দুর্গাপূজোর আগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে চাঁদার জুলুমবাজির অভিযোগ। কোলাঘাটের দেউলিয়ার একটি পুজো কমিটির বিরুদ্ধে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠল। চাঁদার রসিদে দেখা গেছে স্থানীয় বিজেপি বিধায়ক সুূব্রত মাইতির নাম। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।