ABP Ananda LIVE: দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, কাল পর্যন্ত কলকাতায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টিপাত। সপ্তাহান্তে কমতে পারে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও খবর…
‘তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই’, সোমবার ফের পথে নামল অভয়া মঞ্চ
২৭ মাস পার হয়ে গেছে। এখনও অভয়ার বিচারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার ফের পথে নামল অভয়া মঞ্চ। সরকার বদলালেও তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই। অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভয়া মঞ্চের সদস্যরা।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। মমতা-তৃণমূলের বিধায়ককে কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও করল পুলিশ। মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও বিধায়ক। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার পরেশরাম দাস। মুম্বইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিধায়ক পরেশরাম, দাবি পুলিশের। মাতলা নদীর চর দখল করার অভিযোগ ছিল পরেশরামের বিরুদ্ধে।