কলকাতা : আজ ২ সেপ্টেম্বর বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া – এই তিন জেলার দু-এক জায়গায় আজ ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলার কিছু অংশে। তার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উল্লিখিত তিন জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ থেকে ঝড়বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। 

প্রথম নোটিসের পর হাজিরার জন্য সময় চেয়ে চিঠি, দ্বিতীয় নোটিসের পর থানায় হাজির ডেরেক ও’ব্রায়েন 

আগামীকাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়বৃষ্টির প্রভাব কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও, ঝোড়ো হাওয়ার দাপট থাকার সম্ভাবনা নেই। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উপকূলীয় ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে ঝড়বৃষ্টি। সমুদ্র উত্তাল হবে বলে মৎস্যজীবীদেরও সাগরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। 

‘লিপস অ্যান্ড বাউন্ডস কার? ১২ পাশ করা একটা ছেলের’, ফের অভিষেককে বিঁধলেন ঋতব্রত, আর কী বললেন ? 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা – আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি – এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর তাই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ৫ জেলায় বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *