কলকাতা : আজ ২৩ অগস্ট রবিবার এবং আগামীকাল ২৪ অগস্ট সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। ২৫ অগস্ট মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরের উপরের দিকের চার জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – এই চার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ২৫ অগস্ট মঙ্গলবার ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ 

২৬ এবং ২৭ অগস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোনও সতর্কতা জারি নেই। ২৮ অগস্ট ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি – এই তিন জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ২৯ অগস্ট দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – উত্তরবঙ্গের উপরের দিকের এই ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। 

মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা 

হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এমনকী ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। যেহেতু সমুদ্র উত্তাল হতে পারে, তাই পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ২৩ এবং ২৪ অগস্ট মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ ২৩ অগস্ট রবিবার দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ঝড়বৃষ্টি হবে 

আবহাওয়া দফতর জানিয়েছে আজ ২৩ অগস্ট ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গিতিবেগে বইবে ঝোড়ো দমকা হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *