কলকাতা: পশ্চিমবঙ্গজুড়ে এখন শীতের আমেজ। সবে সবে ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এর মাঝে ফের দুঃসংবাদ শোনালো আবহাওয়া দফতর। ভারতের আবহাওয়া দফতর IMD-র তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। এটি শক্তি সঞ্চয় করে বুধবার ভোরের দিকে তীব্র আকার নিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চলটি শনিবারই সুস্পষ্ট আকার নিয়েছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের সময় সমুদ্রের উপর হাওয়ার বেগ থাকবে ৪০ থেকে ৫৫ কিলোমিটার। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে হাওয়ার গতি বেড়ে হবে ৬০ থেকে ৮৫ কিলোমিটার ঘণ্টায়। তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের উপর ৮৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার পাশাপাশি, বঙ্গোপসাগরে তৈরি হতে থাক এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। যার ফলে, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি আগামী ১৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই অঞ্চলে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে।  পরবর্তীতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর ফলে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি-র তথ্য অনুযায়ী, কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

১৮ই নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে দক্ষিণবঙ্গের হিমেল ভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ বেশকিছু এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার থেকে। চলবে অন্তত শনিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে।

তবে এর প্রভাব উত্তরবঙ্গে পড়বে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবারের দিকে দার্জিলিং, কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে।

Published at : 15 Nov 2026 08:20 PM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *