ABP Ananda LIVE : নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা। ট্রায়াল রানের পর মেরামত করা লাইনে চলল বন্দে ভারত। যাতায়াত শুরু অন্যান্য ট্রেনেরও।

 

ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। ৯ সেপ্টেম্বর, বুধবার হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। হুমায়ুন কবীরের তরফে নোটিস গ্রহণ করলেন তাঁর নিরাপত্তারক্ষী। বুধবার নয় আগামীকালই থানায় হাজিরা দেবেন, জানিয়েছেন হুমায়ুন কবীর। এর আগে ২ বার তাঁর বাড়িতে গিয়েও নোটিস ধরাতে পারেনি পুলিশ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি। আমি লালবাজারেই ডিসি ছিলাম। লালবাজারেই জয়েন্ট কমিশনার অব পুলিশ ছিলাম। …কয়েকটা জেলার এসপি ছিলাম। পুলিশ কমিশনার ছিলাম, চন্দননগরে। আমি পুলিশকে বললাম যে, আপনি এটাকে রেকটিফাই করে আনতে বলুন। একটা নোটিস আকারে নিয়ে আসতে বলুন। নিয়মটা হচ্ছে এরকম, আমার এখানে একটা সাইনবোর্ড আছে, এটাকে ভাঙতে হবে আমাদের। কেউ বলুক আর না বলুক, হতে পারে কেউ একটা কমপ্লেন করেছে। তার বেসিসে একটা এনকোয়ারি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *