ABP Ananda LIVE : নিউ ফরাক্কায় বিপর্যয়। ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। দিন রাত কাজ করছেন রেল কর্মীরা। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়ার, রেল কর্তারা। সোশাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলে।

 

আরও বিতর্কে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস

আরও বিতর্কে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। তৃণমূলের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে উঠল আরও বড় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মালিকপক্ষের অভিযোগ, ২০২০ সালে বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে তৃণমূলের চুক্তি হয়েছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে বাজারদরের তুলনায় অনেক কম, মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিসটি নিয়ে নেওয়া হয়। ১৭ হাজার স্কোয়ার ফিটের দু’টি (৭ তলা ও ৮ তলা ) ফ্লোরের মাসিক ভাড়া ছিল মাত্র ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল কমপ্লিশন সার্টিফিকেট বা CC না পাওয়া পর্যন্ত ওই জায়গা দখল করে ব্যবহার বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না। ততদিন শুধুমাত্র ‘ফিট আউট পারপাসে’ জায়গাটি ব্যবহার করা যাবে। অভিযোগ, এরপর প্রভাব খাটিয়ে বর্তমানে ‘পলাতক’ বিনয় মিশ্র ও জেলবন্দি শান্তনু বিশ্বাসরা মালিকের কাছ থেকে কার্যত অফিসটি কব্জা করেন। এমনকী অভিযোগ, গত পাঁচ মাস ধরে এই অফিসের ভাড়াও বকেয়া রয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *