উত্তরবঙ্গ: বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন। চরমে যাত্রী দুর্ভোগ। বন্দে ভারত ও কামরূপ চলবে ঘুরপথে। বাকি উত্তরবঙ্গমুখী সমস্ত ট্রেন বাতিল। রাতে শেষ হতে পারে ধস সারাই, আশা রেলের। আশা করা হচ্ছে, রাত দশটার মধ্য়ে ট্রেন চালাতে পারব, আশ্বাস দিয়েছেন, পূর্ব রেলের CRPO.
এদিন খগেন মুর্মু বলেন, আধিকারিকরা এবং যারা বিশেষ করে এইমুহূর্তে কাজ করছেন, আমি খুবই কৃতজ্ঞ তাঁদের প্রতি। যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন ? বারোটার ( রাত) মধ্যে হয়তো আবার ট্রেন চলাচলটা শুরু হয়ে যাবে, এরকমই তাঁরা আশ্বস্ত করেছেন।’
প্রশ্ন: প্রচুর ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি শুরু হয়েছে, সেক্ষেত্রে কী ব্যবস্থা নেবে
খগেন মুর্মু : আমি সবার কাছে এটাই অনুরোধ করব, প্রাকৃতিক দুর্যোগ সবাইকে মেনে নিতে হবে।এবং এই দুর্যোগের মধ্যে অনেক মানুষ আজকে, তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
উত্তরবঙ্গে ট্রেন পরিষেবা বিপর্যস্ত। যাত্রীদের অভিযোগ, প্রায় সাড়ে ১০ ঘণ্টা দেরিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছয় শতাব্দী এক্সপ্রেস। নিউ ফরাক্কার রেললাইনে ধসের কারণে ঘুরপথে চলছে ট্রেন। অপরদিকে, ট্রেন বন্ধ থাকায় অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কলকাতা-শিলিগুড়ি রুটে চলবে অতিরিক্ত ২৩টি বাস। মালদা পর্যন্ত নির্ধারিত একটি বাস চলবে শিলিগুড়ি পর্যন্ত। আজ শিলিগুড়ি-কলকাতা রুটে নির্ধারিত ১৮টি বাস ছাড়াও ১২টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুর থেকে বালুরঘাট রুটে চলবে ২টি অতিরিক্ত বাস। কলকাতা-বালুরঘাট রুটে চলবে ২টি অতিরিক্ত বাস, সিদ্ধান্ত রাজ্যের। মালদা-কলকাতা রুটে চলবে অতিরিক্ত ৫টি সরকারি বাস।জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
ঘুরপথে কোন কোন এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেলের ?
বন্দে ভারত, কামরূপ এক্সপ্রেস বাদে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও, এখনও তা শেষ হয়নি। তাই আজও একের পর এক ট্রেন বাতিল, প্রবল যাত্রী দুর্ভোগ। বাতিল আপ ও ডাউন বন্দে ভারত এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস। বাতিল করা হয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, মালদামুখী গৌড় এক্সপ্রেস, শিয়ালদা সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস, সাহেবগঞ্জ-মালদা টাউন এক্সপ্রেস, নবদ্বীপ ধাম-বালুরঘাট এক্সপ্রেস, হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ও মালদা টাউন-আজিমগঞ্জ প্য়াসেঞ্জার। তবে ঘুরপথে অসমগামী কামাখ্যা বন্দে ভারত ও কামরূপ এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেলের।