TMC News: রাজ্য-রাজনীতিতে আজ হাইভোল্টেজ শুক্রবার। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনে কার্যত প্রতিযোগিতার পথে ‘কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’। প্রতিবার মেয়ো রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস উদযাপন হলেও, এবার আগের জায়গায় কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করবে ‘কালীঘাট-তৃণমূল’। রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করবে ‘ঋতব্রত-তৃণমূল’। মহাজাতি সদনে এবার বড় করে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের কথা ঘোষণা করেছে কংগ্রেস। 
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR, গ্রেফতার ১৩। একসঙ্গে শেক্সপিয়ার সরণি থানায় রুজু হয়েছে ৩টি মামলা। এর মধ্যে একটি মামলা দায়ের করেছেন শেক্সপিয়ার সরণি থানার এক আধিকারিক আরেকটি মামলা দায়ের পার্ক স্ট্রিট থানার এক আধিকারিকের তরফে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে তৃতীয় মামলা এর মধ্যে শেক্সপিয়ার সরণি থানার আধিকারিক এবং KMC-র দায়ের করা মামলায় FIR-এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নাম রয়েছে ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *