TMC News: এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন, “আমরা বাতেলাবাজ জুমলা পার্টি নই। বিজেপি বাতেলাবাজ জুমলা পার্টি। আমাদের অনেক ব্যর্থতার জায়গা আছে। তার মধ্যে অতীন ঘোষ একতা ব্যর্থতা। তার মধ্যে ফিরহাদ হাকিম একটা ব্যর্থতা। ২০১৮ সালে ভাগাড়কাণ্ডে ১২ জনকে গ্রেফতার করা হল, CID এর কাছে গেল, বনগাঁ আদালতে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। ৫ বছরের কারাদণ্ড হয়েছে, যে কেউ দেখে নিতে পারে। ফলে, ব্যবস্থা হয়েছে। আশঙ্কা কেন করছি আমরা?” তিনি আরও বলেন, “রাজ্য সরকার করে না, বললে হবে না। এই ধরনের অভিযানে বিরোধী দল অবশ্যই পাশে দাঁড়াবে। মানুষের জীবনের জন্য ফুড সেফটি চূড়ান্তভাবে দরকার। এখানে তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক, আমার কোনও যায় আসে না।”