ABP Ananda LIVE : জামিন-আর্জি খারিজ, ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন। ‘জালিয়াতিতে সরাসরি যুক্ত প্রাক্তন মন্ত্রী’, কোর্টে বলল রাজ্য সরকার। কার্নিভাল থেকে বইমেলা, ঘনিষ্ঠদের পাইয়ে দিয়েছেন কোটি-কোটি টাকার টেন্ডার, দাবি ED-র। ‘ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ’, বলছে ED। সেটাও কি দুর্নীতির টাকা? উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি।
আরও খবর…
কলকাতা পুলিশে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন
কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP। ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP। প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০। তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।