সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: আসল তৃণমূল কে? কারা পালন করবে TMCP-র প্রতিষ্ঠা দিবস? এই প্রশ্ন ঘিরে ফের শুরু হল কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের টানাপোড়েন। শুক্রবার TMCP-র প্রতিষ্ঠা দিবস। তার জন্য মেয়ো রোডে কর্মসূচির অনুমতি চেয়ে দুপক্ষই দ্বারস্থ হয়েছে আদালতের। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন ? অ্যাকাউন্টে ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাননি..’, তাঁদের জন্য বিশেষ বার্তা মমতার

২১ জুলাই পালন নিয়ে,’কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’-এর টানাপোড়েন দেখেছিল রাজ্য়বাসী। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।তার আগে ফের একবার সামনে এল, ‘কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’-এর টানাপোড়েন। সংঘাতের জল গড়াল আদালতে। দুই তরফেই মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এরইমধ্য়ে পুলিশের বিরুদ্ধে ২৮ অগাস্ট অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অনুমতি না দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 
 তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ভদ্রতা করছি। ২৭ জুলাই পারমিশন চেয়েছি আমরা, পুলিশের কাছে, ২৮ অগাস্টের জন্য়। আজ পর্যন্ত পারমিশন পাইনি।  প্রতিবছর মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছে, TMCP-র প্রতিষ্ঠা দিবস দিনটি পালন করে তৃণমূল। প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে গেছে। ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এই অবস্থায় মেয়ো রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে ,কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কালীঘাট-তৃণমূল শিবিরের হয়ে আবেদন করেন প্রিয়াঙ্কা অধিকারী। ওই একই জায়গায় TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন ঋতব্রত-তৃণমূল শিবিরের সুদীপ রাহাও। ফলে ইতিমধ্যে এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এরইমধ্যে সোমবার, নিজেদের আসল তৃণমূল দাবি করে, ২৮ অগাস্ট ‘কালীঘাট-তৃণমূল’ শিবিরকে মেয়ো রোডে অনুমতি না দেওয়ার আবেদন জানাল ‘ঋতব্রত-তৃণমূল’। 
 
তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মিটিং করতে গেলে, আমাদের কোর্টে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে। কেন? ভারতবর্ষে সংবিধান নেই? গণতন্ত্র নেই? কেন আমরা আন্দোলন করতে পারব না? কেন আমরা মিটিং করতে পারব না?  এদিনই বিজেপির বিরুদ্ধে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া, ভয় দেখানোর মতো অভিযোগে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ভদ্রতা করছি। ২৭ জুলাই পারমিশন চেয়েছি আমরা, পুলিশের কাছে, ২৮ অগাস্টের জন্য়। আজ পর্যন্ত পারমিশন পাইনি। কোনও জায়গায় মিটিংয়ে পারমিশন দেওয়া হচ্ছে না। ডেকরেটরকে ভয় দেখানো হচ্ছে। মাইকম্য়ানকে ভয় দেখানো হচ্ছে। এমনকী হোটেল ভাড়া নিলেও হোটেল মালিককে ভয় দেখানো হচ্ছে। ‘TMCP-র প্রতিষ্ঠা দিবস নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দায়ের হওয়া তিনটি মামলারই মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *