পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বারুইপুর পুলিশের স্পেশ্যাল অপারেশন টিমের হাতে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক বলেছেন, ‘পুলিশ আমায় আজ গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই। মুম্বই যাচ্ছিলাম। পুলিশ হঠাৎ করে এখানে (বিমানবন্দর) এসে আমায় গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কী ব্যাপার। নিয়ে যাচ্ছে… জানি…’