আশাবুল হোসেন , কলকাতা : তোপসিয়ায় মমতা-তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ। পুলিশের নির্দেশ , এখানে শুধু নির্মাণ কাজ চালানো যেতে পারে। এই ভবনে কোনও রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ। 

কয়েকদিন ধরেই তপসিয়ার নির্মীয়মাণ তৃণমূল ভবনে বিভিন্ন দলীয় বৈঠক চলছিল। সূত্রের দাবি, সোশাল মিডিয়ায় সেই নিয়ে প্রচারও চলছিল। এর মধ্য়েই এই বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে। তাদের তরফে আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয়। এরপর শুক্রবার রাতেই শুরু হয় তৎপরতা। ঘটনাস্থলে যায় পুলিশের টিম, সিল করে দেওয়া হয় নির্মীয়মাণ ভবন এমনকী গেটের সামনের রাস্তায় গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। বর্তমানে মেট্রোপলিটনের অফিসে বসে ঋতব্রত শিবির। অন্যদিকে তপসিয়ায় পুরনো অফিস ব্যবহার করে কালীঘাট শিবির।

রাতেই সেখানে পৌঁছন কুণাল ঘোষ-সহ বেশ কিছু মমতা-তৃণমূল কংগ্রেসের নেতা। পুলিশের সঙ্গে কথা বলেন মমতা তৃণমূল কংগ্রেসের নেতারা। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *