ABP Ananda LIVE : পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই। STF-এর জালে তৃণমূল নেতা জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি। পাক চর সন্দেহে সফিকুল ইসলামের গ্রেফতারির সূত্রে অভিযান। ইসলামপুর থানায় ধৃত ফজলে রাব্বিকে জেরা STF-এর। 

 

পড়ুন আরও খবর…

তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?

তিন দিনের সফরের জন্য রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।গতকাল বাগডোগরা বিমানবন্দরে নামার পর অমিত শাহকে স্বাগত জানান রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ SSB ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে যাবেন অমিত শাহ।

সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এরপর দুপুরে ভারতীয় জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সীমান্ত সুরক্ষা সংক্রান্ত আরও একটি বৈঠক সেরে বিকেল তিনটে নাগাদ কাওয়াখালি মাঠে আসবেন অমিত শাহ। ন্যায় সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন, পাশাপাশি সেখানেই জনসভা করার কথা রয়েছে তাঁর। এখানেই শেষ নয়, শিলিগুড়িতেই পরপর দুটি পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *