কলকাতা: শিক্ষক নিয়োগ ও DA বৃদ্ধি নিয়ে এবার সোজাসাপ্টা বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে নিউ টাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান – ২০২৬’ অনুষ্ঠান ছিল। আর সেখানে গিয়েই মহার্ঘ্য ভাতা ও শিক্ষক নিয়োগ নিয়ে কথা বললেন তিনি।             

আরও পড়ুন: কোনও মাসের SIP মিস হলে কতটা ক্ষতি? সেই ক্ষতি সামাল দিতে কী করবেন, উপায় বললেন বিশেষজ্ঞ

ডিএ বা মহার্ঘ্য ভাতা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দীর্ঘদিন ধরে DA ও এরিয়ার নিয়ে লড়াই চলছে। আগের সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা দিতে বাধ্য হয়েছিল। আমরা এসে আরও অনেকটা দিয়েছি সব সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের।”             

কিন্তু শিক্ষকরা DA কবে পাবেন? মুখ্যমন্ত্রী জানালেন, “আপনাদের অর্থাৎ শিক্ষকদের ক্ষেত্রে এখনও সিদ্ধান্ত হয়নি। সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। আমাদের সরকারের নীতি খুব পরিষ্কার, অবসরপ্রাপ্ত বিচারপতির মালহোত্রা কমিটি যে সিদ্ধান্ত নেবে, আমরা মেনে নেব। আমরা হিসাব করেছি। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষকর্মী, অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও অবসরপ্রাপ্ত শিক্ষকর্মীদের দিতে গেলে এরিয়ার প্রায় ১২ হাজার কোটি টাকা লাগে। আমরা হয়তো একদিনে দিতে পারব না। কিন্তু যদি মালহোত্রা কমিটি আমাদের নির্দেশ দেয়, আমরাও সহযোগিতা করব। সেটা আমাদের সরকারের নীতির মধ্যে রয়েছে।             

আরও পড়ুন: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?

এ ছাড়াও মুখ্যমন্ত্রী জানালেন পুজোর আগে একাধিক সুখবরের কথাও। তিনি বললেন, “আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে DA-এর পার্থক্য কিল, ৪২ শতাংশ। আমরা পুজোর আগেই আগাম বেতন দেব। ২০ শতাংশ দিয়ে যুক্ত করেই দেব।”             

আর সপ্তম বেতন কমিশন? সেই নিয়েও কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, “আমরা নবীন প্রকাশজির নেতৃত্বে সপ্তম বেতন কমিশন তৈরি করে দিয়েছি। রিপোর্ট এলেই কার্যকর করে দেব। এটা অর্থনৈতিক সুরক্ষার একটা বিষয়। আমাদের আচার্যের ক্ষেত্রে এই অর্থনৈতিক সুরক্ষাটাও দরকার।”             



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *