ABP Ananda LIVE : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারীর সঙ্গে একমঞ্চে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।
এই আবহেই ,
আজ দ্বিতীয়া। আর ঠিক ৪ দিন পরই দুর্গাপুজো। তার আগে বামেদের বইয়ের স্টল করতে চাওয়া নিয়ে চাপানউতোর তুঙ্গে। সেই ঘটনার জল গড়িয়েছে এবার আদালত পর্যন্ত। সিপিএমের আইনজীবীকে বিচারপতির পরামর্শ, “দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন”।
কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় দুটি বুকস্টল করতে চেয়ে আবেদন জানিয়েছিল সিপিএম। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । এরপরই সিপিএমের তরফে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সোমবার দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী । সিপিএমের আবেদন শুনেই বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে মনে করিনা। তখন সিপিএমের আইনজীবী আবেদন করেন, ‘ দয়া করে মামলা ছেড়ে দিন, আমরা অন্য এজলাসে চেষ্টা করব। পুজোর পর মামলার আর গ্রহণযোগ্যতা থাকবে না।’ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ‘আগামীকাল মামলা ছেড়ে দেওয়া হবে’ ।