ABP Ananda LIVE : বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম নিতে পরামর্শ মুখ্যমন্ত্রীর।

 

আরও খবর, 

এই দুর্নীতির অভিযোগ সামনে আসে ৮ জুন। যখন বউবাজার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। ইউনেস্কোর নাম ভাঙিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয় ইন্দ্রনীল সেন ও ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার বিরুদ্ধে, যে সংস্থার মাথায় রয়েছেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। সূত্রের দাবি, ইন্দ্রনীল সেনের কাছে ED-র তদন্তকারীরা জানতে চান, অকটেভ রেকর্ডস-এর অ্যাকাউন্ট থেকে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তা কীসের রয়্য়ালটি? প্রেস বিবৃতিতে ED জানিয়েছে, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন তাঁর দুই ঘনিষ্ঠ, ধ্রবজ্য়োতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে ৮৫ কোটিরও বেশি টাকার টেন্ডার পাইয়ে দেন। এরপরই দেখা যায়, ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠের সংস্থা থেকে টাকা পাঠানো হয় ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায়। ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সেই সংস্থা থেকে টাকা তোলা হয়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *