জ্যোতিষশাস্ত্রে, তুলা রাশিকে সূর্যের দুর্বল রাশি হিসেবে বিবেচনা করা হয়। এদিকে, ১৭ই অক্টোবর ২০২৬, শনিবার, সন্ধ্যা ঠিক ৭:৫৭ মিনিটে সূর্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। ফলে, এই সময়ে বেশ কয়েকটি রাশির জাত- জাতিকার উপর এর প্রভাব পড়বে। কারোর জীবনে যেমন ভাল কিছু ঘটবে, ঠিক তেমন উল্টো প্রভাবও পড়তে পারে কিছু রাশির ক্ষেত্রে। বিশেষ করে চাকরি, ব্যবসা, সম্পর্ক এবং সম্মান সম্পর্কিত বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সূর্য গোচর-এর কারণে শনিবার কোন কোন রাশির জীবনে পরিবর্তন দেখা দেবে।
মূলত মেষ, কর্কট, সিংহ, তুলা এবং কুম্ভ রাশির জীবনে দেখা দেবে কিছু প্রভাব। কোন কোন ক্ষেত্রে জীবন পরিবর্তন হবে ? জেনে নেওয়া যাক। তুলা রাশিতে সূর্যের গোচর এই ৫টি রাশির উপর কী প্রভাব ফেলবে?
মেষ রাশি : সূর্য সপ্তম ঘরে প্রবেশ করবে। দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মতবিরোধ দেখা দিতে পারে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। সবকিছু বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। আর্থিক দিক থেকে সাবধান হন। অবিবাহিতরা কিছু খারাপ খবর পেতে পারেন।
কর্কট রাশি: সূর্য চতুর্থ ঘরে অবস্থান করবে। ঘর, সম্পত্তি এবং পরিবারের প্রতি দায়িত্ব বাড়তে পারে। কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য হবে, অন্যথায় সমস্যা বাড়তে পারে।
সিংহ রাশি: সূর্য আপনার রাশির অধিপতি। বিশ্বাস করা হয় যে, তৃতীয় ঘরে সূর্যের গোচর কঠোর পরিশ্রম, সাহস এবং নতুন উদ্যোগের মাধ্যমে সাফল্য নিয়ে আসে। ভাইবোনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। এই দিনে আপনি যা নিয়ে কাজ শুরু করার চেষ্টা করবেন, তাতেই সাফল্য পাবেন।
তুলা রাশি: আপনার রাশিতে সূর্য দুর্বল থাকবে। আপনাকে নিজের আত্মবিশ্বাস, স্বাস্থ্য এবং সুনামের উপর মনোযোগ দিতে হবে। ঊর্ধ্বতনদের সঙ্গে ঝগড়া করা এড়িয়ে চলুন। আপনার রাশিতে সূর্য শক্তিশালী থাকলে ফলাফল আরও ভালো হতে পারে।
কুম্ভ রাশি: সূর্য নবম ঘরে অবস্থান করবে। শিক্ষক, উচ্চশিক্ষা এবং দীর্ঘ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আসতে পারে। ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমের উপর আপনাকে বেশি নির্ভর করতে হবে। তাই সব ক্ষেত্রেই পরিশ্রম করুন। সফল আপনি হবেনই।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।