ABP Ananda LIVE : পরীক্ষার ফর্ম পূরণ প্রক্রিয়া স্থগিত করল কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজ। বৃহস্পতিবার নির্ধারিত সেমেস্টারের ফর্ম পূরণের জন্য় ডাকা হয়েছিল পরীক্ষার্থীদের। কিন্তু বুধবার কলেজ চত্বরে বিভিন্ন সেমেস্টারের পড়ুয়াদের বিক্ষোভের পর ওই প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, উপস্থিতির হার ৪০ শতাংশের নীচে থাকার কারণে বহু ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এরপরেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন পড়ুয়ারা। বুধবার দফায় দফায় বিক্ষোভ চলেছে কলেজের গেটের বাইরে। পড়ুয়াদের দাবি, শিক্ষকেরা নিয়মিত ক্লাস করান না। যদিও পড়ুয়াদের অভিযোগও নস্যাৎ করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয় বিকাল গড়াতেই। রাতভর অবস্থান-বিক্ষোভের ডাক দেন পড়ুয়ারা। ঘেরাও করা হয় কলেজের উপাধ্যক্ষ মহম্মদি তারান্নুমকে। দাবি ওঠে তাঁর ইস্তফারও। অবশেষে শুক্রবার দুপুর নাগাদ উপাধ্যক্ষ ইস্তফাপত্রে সই করেন। বাধ্য করে পদত্যাগ করানো হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

ভিডিও জেলার

Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

আরও দেখুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *