Surendranath Law College News: রাত পেরিয়ে সকালেও সুরেন্দ্রনাথ ল’কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। কলেজের গেট আটকে রাত থেকেই চলছে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। টানা বিক্ষোভের জেরে ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ কলেজের ভাইস প্রিন্সিপালের। ‘অ্যাটেনডেন্সের পার্সেন্টেজ কম থাকায় পরীক্ষায় বসতে বাধা’, পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।

এদিকে, সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ব্যাঙ্ক ধর্মঘট ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের ৭টি সংগঠনের মিলিত ফোরাম এই ধর্মঘটের ডাক দিয়েছে। কাল ও পরশু ব্যাঙ্কের ছুটি থাকায়, পরপর ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রাজ্যজুড়ে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকায় প্রভাব পড়তে পারে ATM পরিষেবায়, গ্রাহক দুর্ভোগের আশঙ্কা। সপ্তাহে ৫ দিন কাজের চুক্তি কার্যকরের দাবিতে অনড় ধর্মঘটি ব্যাঙ্ক কর্মচারীরা। দাবি পূরণ না হলে এই মাসের শেষে ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি। ধর্মঘটের প্রভাব পড়েছে জেলাতেও, বাঁকুড়া শহরে দেখা গিয়েছে একাধিক ব্যাঙ্ক বন্ধের ছবি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *