ABP Ananda LIVE: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নিয়ে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা করল সর্বোচ্চ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী বলেছেন, “‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নিয়ে যত কম কথা বলবেন ততই ভাল। তদন্তে আপনারা কী করেছেন সেটা সবার জানা। কীভাবে বারবার পিছিয়ে এসেছেন সেটাও সবার জানা।” প্রসঙ্গত 
২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা, লিপস অ্যান্ড বাউন্ডসের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের আয়ের উৎস কী? একটি কারখানা বানানো হয়েছিল, তার বিস্তারিত তথ্য কোথায়? তদন্তে গতি কোথায়? তদন্তভার হাতে নেওয়ার পর ১৮ মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না। আর আজ সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর ফের সেটিং নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস ও ঋতব্রত তৃণমূল। “‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানি তো (টাকা) মেরেছে বটেই। কিন্তু যারা মেরেছে, তারা তো আউট অফ বাউন্ডস হয়ে যাচ্ছে।” বলছেন অধীর চৌধুরী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন, “এটা কি সেটিং হয়ে যাচ্ছে কোথাও? সেটিংয়ের মধ্যে দিয়ে কি পালিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে?” সুকান্ত মজুমদার অবশ্য পরিস্থিতি স্বীকার করে নিয়ে বলেছেন, “এটা তো ঠিক, ED তো মাঝেমাঝে এরকম, কখনও কখনও স্লো হয়ে যায়, কখনও কখনও স্পিড আপ করে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *