ABP Ananda LIVE : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী। ধৃত তৃণমূলকর্মীর নাম অমিত ঘোষ। শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায় সহ মোট গ্রেফতার বেড়ে ৪। শালবনি জমি জালিয়াতির মামলায় আরও গ্রেফতার। নিত্য রায়, লক্ষ্মী ভুঁইয়া নামে আরও ২ জন গ্রেফতার। সুজয়-সিন্ডিকেটের সদস্য আরও ২ জন গ্রেফতার।

 

অন্য খবর,

বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর। ‘কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি। তৃণমূল আমলে খেলার মাঠ পাওয়া যায়নি। আমি ছিলাম বলেই মাঠ পাওয়া যায়নি। বাংলার ফুটবলে জোশ ফিরিয়ে আনাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী-ক্রীড়ামন্ত্রী আমায় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অ্য়াকাডেমির ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ১ কোটি টাকা জমে রয়েছে।’ বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি তৈরি করা প্রসঙ্গে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘আপনারা জানেন অনেক বছর আগে এটা নিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু ১৫ বছর এই সরকার আমাদের কিচ্ছি দেয়নি। বিশেষ করে আমার জন্যই দেননি। মাঠ চেয়েছি মাঠ দেয়নি। কিছুই দেননি। এখন আমাদের সরকার এসেছে। সরকার আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করছেন। মুখ্যমন্ত্রী বিশেষ করে এবং আমাদের ক্রীড়ামন্ত্রীও এগিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বড় বড় ফুটবলাররা রয়েছেন। তাঁরা জেলায় জেলায় যাবেন। ৬০ জন ছেলে তুলে আনবেন। তাদের মধ্যে থাকবে গ্রামের ছেলেরা, শহরের ছেলেরা এবং বিশেষ করে থাকবেন আদিবাসী ভাইরা এবং পাহাড় থেকে আনা হবে ভালো ভালো খেলোয়াড়। সবাইকে নিয়ে তৈরি হবে বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি। আমার ইচ্ছে এক-দু’ বছরের মধ্যে এরা ডিভিশনে খেলবে।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *