Abhishek Banerjee PA News: অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশে নেই, সেখানে তাঁর বাড়িতে সুমিত রায় কী করছিলেন? আজও অপরাধীরা মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিরাপদ আশ্রয়স্থল। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে গতকাল এই মন্তব্য করলেন বিজেপির প্রতিনিধি সজল ঘোষ।

এদিকে, সুমিত রায়কে নিয়ে মেদিনীপুর আদালতে CID আধিকারিকরা। আদালতে পেশ করে অভিষেকের আপ্ত সহায়ককে নিজেদের হেফাজতে চাইবে CID । শালবনি জমি দুর্নীতি মামলায় অধরা প্রশ্নের উত্তর খুঁজতে হেফাজতে চাইবে। ‘জমি দুর্নীতিতে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে?’, এই বিপুল পরিমাণ টাকা গেছে কোথায়? প্রশ্নের উত্তর খুঁজছে CID । এই বিপুল পরিমাণ টাকা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করছেন সুমিত রায়, দাবি CID-র । তদন্তে অসহযোগিতা করে কাকে আড়াল করতে চাইছেন সুমিত রায়? উঠছে প্রশ্ন। এদিকে আজ মেদিনীপুর আদালতের সামনে নিশ্ছিদ্র নিরাপত্তা।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *