ABP Ananda LIVE: জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তদন্তে পূর্ণ সহযোগিতা করতেও যে তিনি প্রস্তুত সে কথাও জানিয়েছেন। শালবনি জমি দুর্নীতি মামলায় আদালতে জমা দেওয়া নথিতে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিআইডি। শালবনি জমি জালিয়াতি মামলায় গত শুক্রবার ধৃত সুমিত রায়কে আট দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেয় মেদিনীপুর আদালত। CID-র আইনজীবী বলেন, “নথির আরেক প্রান্ত টানার চেষ্টা করা হবে ইনভেস্টিগেশনে। সেখান থেকে আর কারো নাম রিভিল করছে কিনা। বড় মাথার কেউ একিউজড জড়িত থাকতে পারে বলেই ইনভেস্টিগেটিং অফিসারদের ধারণা।”
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে কয়েকশো একর সরকারি জমির চরিত্র বদলে জাল নথি বানিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। শেষমেশ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তার আগাম জামিনের আর্জি খারিজ করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। ওইদিনই আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তদন্তে সঠিকভাবে সাহায্য করেননি। গ্রেফতারের পরের দিন মেদিনীপুর আদালতে পেশ করা হয় তাকে। এই সংক্রান্ত মামলায় আদালতে সিআইডি যে নথি জমা দিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে বি এন এস এস এর ১৮০ নম্বর ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। সিআইডির দাবি টানা জিজ্ঞাসাবাদের মুখে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন সুমিত রায়।