ABP Ananda LIVE : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে। কালীতলা আশুতি থানা এলাকার বিষ্ণুপুরে ৪০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। সেই মামলাতেই মেদিনীপুর জেল থেকে আলিপুর আদালতে আনা হল তাঁকে। শোন অ্যারেস্ট দেখিয়ে সুমিত রায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আশুতি কালীতলা থানার পুলিশ।

আরও খবর…

উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র

উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার। ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% । উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ৬৮ লক্ষ পেনশনভোগীও পাবেন এই সুবিধা। কেন্দ্রের DA-র হার বেড়ে ৬৩%, রাজ্যের সঙ্গের DA-ফারাক ২৫%। গত ১৮ এপ্রিল মূল বেতনের ৬০% DA দেওয়ার ঘোষণা করে মোদি সরকার। প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *