“মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা”, কটাক্ষ সুকান্ত মজুমদারের। আসল তৃণমূল কারা? কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? মমতা তৃণমূল কংগ্রেস নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস?
আরও পড়ুন –
- কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব। এটাই শেষ, তারপরে আর নয়। তৃণমূলের বিদ্রোহী NPCI সাংসদদের জানিয়ে দিলেন অধ্যক্ষ।
- আচমকাই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল সাসপেন্ড করা হল। ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এক্স-এর আইন ভাঙার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ডেড, লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এই ঘটনার নেপথ্যে মমতা-তৃণমূলের ষড়যন্ত্র দেখছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। ‘সাসপেনশন সাসপেনশন খেলা খেলছে মমতা-তৃণমূল’, নাম, প্রতীক-সংঘাতের আবহে অভিযোগ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। ‘তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়’, যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগ মমতা-তৃণমূল কংগ্রেসের।