ABP Ananda LIVE : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR।মারধর, হুমকি, জোর করে আটকে রাখার অভিযোগে FIR। বেহালা থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR। ‘ফ্ল্যাটের ইন্টিরিয়র ডিজাইনের কাজের জন্য টাকা বকেয়া’। বকেয়া টাকা চাওয়ায় হুমকি, ফ্ল্যাটে আটকে মারধরের অভিযোগ। বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। সোহম চক্রবর্তী ছাড়া নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের। FIR নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সোহম চক্রবর্তীর। পূর্ব মেদিনীপুরে চন্ডীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।
আরও খবর
তৃণমূলত্যাগী ২০ NCPI সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের। ২ সপ্তাহ পর সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি। সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি। ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে অভিষেকের আর্জির ।
তৃণমূলত্যাগী ২০ NCPI সাংসদকে নোটিস সর্বোচ্চ আদালতের। ২ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। তৃণমূল ছেড়ে NCPI-তে গিয়ে NDA শরিক সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদ।
তৃণমূল নেতা তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ২০ জন সাংসদ বেআইনি কাজ করেছেন। দেখা যাক তাঁরা কীভাবে নতুন দল গঠন করেন। ২০২০ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই ধরনের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে; অথচ স্পিকার গত ২ মাস ধরে ওই ২০ জন বিদ্রোহীর বিষয়কেই গুরুত্ব দিচ্ছেন। আমরা লোকসভা থেকে প্রক্রিয়া শুরু করেছি, বিধানসভাতেও দলত্যাগকারীদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হবে।’