সিঙ্গুর: টাটার কারখানা হওয়ার জন্য নেওয়া জমি কৃষকদের ফিরে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময় জমিতে সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, সিঙ্গুরের জমিকে চাষের যোগ্য করে তোলার জন্য ব্যবস্থা নেবে সরকার। আর এবার সেই জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল, প্রশ্ন তুলছেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি অভিযোগ করছেন আর্থিক দুর্নীতির।

আরও পড়ুন: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি

আজ সিঙ্গুরের বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস গিয়েছিলেন মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে। তাঁর সঙ্গে কথাও হয়। কী কথা হল? মাস্টারমশাই বলছেন, “সিঙ্গুরের বিধায়ক শুধু আমার সঙ্গে কথা বলেছেন এমন নয়। সকলের সামনেই তিনি বললেন, দলের নির্দেশেও বটে, আবার ব্যক্তিগত বিবেচনাতেও বটে, সর্ব প্রকারে শিল্পায়নের ক্ষেত্রে সহায়তা করবেন। যদি কোনও অসুবিধা থাকে, সেই অসুবিধাও দূর করবেন।”

কবে বিনিয়োগ আসবে, তা কি জানিয়েছেন বিধায়ক? রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, “যদিও শিল্প নিয়ে কথা কতদূর এগিয়েছে, বিনিয়োগ কবে আসবে, সেই নিয়ে কিছু এখনও বলেননি। কোনও তারিখ উল্লেখ করে কিছু বলেননি তিনি। তবে তিনি শিল্পায়নের পক্ষে কাজ করছেন। আর সেই মতো ভূমিকা নিয়ে প্রচারও করছেন।”

মাস্টারমশাই আরও বলেন, “কী করতে হবে সেটা বিধায়ক মশাই বলেননি। তিনি বলেছেন, যত প্রকার করা সম্ভব তাঁর পক্ষে, তিনি তত প্রকার ভূমিকা নিয়ে সাহায্য করবেন। তবে এখনও জমি দিতে অনিচ্ছুক কেউ রয়েছেন কি সিঙ্গুরে, সেটা আমি বলতে পারব না। এখনও কেউ আত্মপ্রকাশ করে বলেনি, আমি জমি দেব না।”

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জমি চাষ যোগ্য করে দেবেন। সেই নিয়ে এদিন মুখ খুললেন সিঙ্গুরের মাস্টারমশাই তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বললেন, “সেই নিয়ে অনেক ডুপলিসিটি হয়েছে। অর্থ তছরুপ হয়েছে। নিশ্চয় হয়েছে। যে ভাবে কাজ করার প্রয়োজন ছিল, সেই ভাবে কাজ করা হয়নি। তদন্ত হোক। কীভাবে সেই জমিকে চাষ যোগ্য করে তোলার জন্য কত টাকা এসেছে, কার হাত দিয়ে এসেছে, কীভাবে এসেছে এবং সেই টাকার মূল দায়িত্ব কার উপর ছিল, এসব আমরা কিছুই জানি না। কিন্তু এটুকু জেনেছি, কাজ হয়নি।”

আরও পড়ুন: ‘ওদের কাছে কোনও পরিষ্কার উত্তর ছিল না…’, NCPI সাংসদদের জবাব দেওয়া নিয়ে কটাক্ষ মমতা তৃণমূল সাংসদ সৌগত রায়ের

রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, প্রত্যেকের ভূমিকা কী ছিল, সেটা খতিয়ে দেখতে। এমনকি তাঁর নিজের ভূমিকাও খতিয়ে দেখতে হবে, জানালেন তিনি। মাস্টারমশাই বললেন, “বেচারাম মান্না তো মন্ত্রী অনেকদিনই ছিলেন। তবে হরিপালের বিধায়ক ছিলেন তিনি। হরিপালে থাকলেও তিনি সিঙ্গুরে ভূমিকা নিয়েছিলেন। সকলের ভূমিকা আমি বলব। সবার ভূমিকা খতিয়ে দেখা উচিত। আমার ভূমিকাও খতিয়ে দেখা উচিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *