ABP Ananda LIVE : শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী দার্জিলিং মোড়ের ডাবরা গ্রাম এলাকায় পুলিশের উপর চড়াও স্থানীয়দের একাংশ গণ্ডগোলের খবর পেয়ে পৌঁছনো সাদা পোশাকের পুলিশ দলের উপর হামলা হামলায় আহত OC গৌতম মল্লিক এবং পুলিশের গাড়ির চালক।
আরও খবর…
তেলের ট্যাঙ্কারে আগুন, মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের।
তেলের ট্যাঙ্কারে আগুন। মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টিরও বেশি গাড়ি ও মোটরবাইক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে, কায়রো-সংলগ্ন গুরুত্বপূর্ণ রিং রোডের কাছে আচমকা ওই তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রাতের আকাশ ঢেকে যায় লেলিহান শিখায়।