ABP Ananda LIVE : ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী শিলিগুড়িতে বৃদ্ধার জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা কাজল ঘোষ । আদালতে তোলার সময় কাজল ঘোষকে লক্ষ্য করে ডিম, ধস্তাধস্তি ঘটনাস্থল থেকেই আটক আটক বিজেপি যুব মোর্চার ৪ কর্মী

আরও খবর….

রাজ্যে পালাবদলের পরে শিবির বদলে ‘ঋতব্রত তৃণমূলে’ এসেছেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে কৃষি-সমবায় সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুললেন ‘কালীঘাট তৃণমূলের’ বিধায়ক কুণাল ঘোষ। প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি তুললেন তিনি। যদিও এ প্রসঙ্গে স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। অন্য়দিকে, দুর্নীতি প্রসঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছে বিজেপি।

দার্জিলিংয়ে কাফু। কিংবদন্তি ফুটবলারকে দেখে উল্লাসে ফেটে পড়ল গোটা পাহাড়। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী ‘আর্য টি এস্টেট’-এর উদ্যোগে দার্জিলিংয়ে এসেছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবল দলের ক্যাপ্টেন। এই বিশেষ অনুষ্ঠানটিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবলারদের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দফতরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *