নয়াদিল্লি : “মহম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন একজন মাস্টারমাইন্ড। তাঁর নিজের কথাই এই সত্য উন্মোচন করে।” ফের একবার ২০২৪ সালে সংগঠিত বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Former Bangladesh PM Sheikh Hasina)। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আয়োজিত প্রথম সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটা ছাত্রদের স্বতঃস্ফূর্ত কোনও বিক্ষোভ ছিল না। এর কোনও দৃশ্যমান বা দায়িত্বশীল নেতৃত্ব ছিল না, বরং পর্দার আড়াল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল; এটা ছিল এমন এক সুসংগঠিত ও পরিচালিত প্রক্রিয়া, যা ব্যালট বাক্সের বাইরে ক্ষমতার পথে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছিল।” ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-র ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন হাসিনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে নিহত তাঁর বাবা, পরিবার ও দেশবাসীর কথা স্মরণ করার সময় তাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এর পাশাপাশি এদিন তিনি জানিয়ে দেন, ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে চান তিনি।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *