কলকাতা: ‘গ্রামীণ হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ, রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ। সরকারি ডিউটির সঙ্গে করা যাবে প্রাইভেট প্র্যাকটিসও’, কাল থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন, বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্থায়ী ডাক্তার, নার্স নিয়োগ হবে পিএসসি-র মাধ্যমেই হবে। পিএসসি-র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দেড় থেকে দুই বছর সময় লাগে। বিজ্ঞাপন বের হওয়া থেকে শুরু করে নিয়োগ নির্দেশিকা পর্যন্ত দেড় বছর কমপক্ষে লাগে। দেড় বছর স্বাস্থ্যভবনের পক্ষে বসে থাকা সম্ভব নয়। যে হাসপাতালে ঘাটতি, সেই হাসপাতালভিত্তিক নিয়োগ হবে। নিয়োগ নিয়ে বিজ্ঞাপন সেই হাসপাতালই দেবে। কত বেতন, কি দায়িত্ব, সব চূড়ান্ত করা হয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাইভেটে কাজ করার পাশাপাশি সরকারিতেও কাজ করা যাবে। কলকাতাতেও হবে চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ। কলকাতা, হাওড়াতেও অনেক ঘাটতি রয়েছে ডাক্তারের। কলকাতা মেডিক্যাল কলেজ, বিদ্যাসাগর হাসপাতাল, বিধাননগর মহকুমা হাসপাতাল। বাঘাযতীন হাসপাতাল, বিএনবসু হাসপাতাল, নর্থ সাবারবান হাসপাতাল। অনেক হাসপাতালেই পর্যাপ্ত ডাক্তার নেই। যেখানে ঘাটতি পাব, সেখানেই চটজলদি পরিষেবা চালু করা হবে’কাল থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে বার্তা দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *