জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবকে ন্যায়বিচারের দেবতা বলা হয়। তাঁকে কর্মফলদাতা বলা হয়ে থাকে।  শনিদেব সকলকেই তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন বলে বিশ্বাস করা হয়।  যখন শনি শুভ ফল প্রদান করেন, তখন ব্যক্তির সাফল্য শিখরে পৌঁছায়।  ব্যক্তিগত জীবন থেকে কর্ম, সবটাই উন্নত হয়। যদি শনির রোষ থাকে কারও উপর, তখন সেই ব্যক্তির জীবন বাধাময় হয়ে ওঠে।  তাঁকে একের পর এক  জীবনে সংগ্রামের সম্মুখীন হতে হয়। 

শনিকে মকর এবং কুম্ভ এই দুটি রাশির অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি যখন মকর, কুম্ভ বা তুলা রাশির কেন্দ্রে থাকে, তখন ‘শশ’ যোগের নির্মাণ হয়। জ্যোতিষীদের মতে, এটি এক ধরনের রাজযোগ। শনি হল মকর এবং কুম্ভ রাশির অধিপতি। তাই এই দুই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির আশীর্বাদ জীবল বদলে দিতে পারে। শনির সুদৃষ্টিতে এরা  রাজার হালেও থাকতে পারেন। 

মকর রাশি – জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিকে মকর রাশির অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। মকর রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শনি এবং বুধ দ্বারা প্রভাবিত হন। এই গ্রহগুলির প্রভাবে, এই রাশির ব্যক্তিরা বুদ্ধিমান হল। উপস্থিত বুদ্ধি প্রখর হয়।  তাদের বুদ্ধিমত্তার ফলেই তারা সম্পদশালী হয়ে ওঠেন। এই বুদ্ধিমত্তা তাদের কর্মজীবনে প্রভাব ফেলে। ব্যবসায় উন্নতি ঘটায়। মকর রাশিতে বিশেষ যোগ তৈরি হলে, তা বিশেষ  ফল দেবে।  এই যোগে মকর রাশির জাতকরা বিত্তশালী – সম্পদশালী হয়ে উঠবে।  

কুম্ভ রাশি – জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব হলেন কুম্ভ রাশির অধিপতি। কুম্ভ রাশির উপর শনির প্রভাব অনুভূত হয়। শনি তাদের কঠোর পরিশ্রমের ফল প্রদান করে। শনির প্রভাবে এই রাশির জাতক-জাতিকারা তাদের কর্মজীবনে সাফল্য লাভ করেন। শনি তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। কুম্ভ রাশিতেও বিশেষ যোগ তৈরি হবে। এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে শনি কুম্ভ রাশির প্রতি অত্যন্ত সদয় থাকে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।               



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *