২০২৬ সালের সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সম্পত্তি লাভ, কর্মজীবনে নতুন সুযোগ এবং মিশ্র ফলাফল বয়ে আনবে। দেখে নেওয়া যাক এই মাসটি কেমন কাটবে এই রাশির জাতক-জাতিকাদের…
পারিবারিক জীবন
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসে পারিবারিক জীবন সৌহার্দ্যপূর্ণ থাকবে এবং পরিবারের সকল সদস্য একে অপরকে পূর্ণ সহযোগিতা করবেন। গ্রহের অনুকূল অবস্থানের কারণে পরিবারে কোনও শুভ অনুষ্ঠান বা কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হতে পারে। ১৮ সেপ্টেম্বর দশম ঘরে মঙ্গল এবং দ্বিতীয় ঘরে শুক্রের গোচরের ফলে স্থাবর সম্পত্তি (যেমন-বাড়ি বা জমি) কেনার জোরালো সম্ভাবনা তৈরি হবে। তবে, ১৭ সেপ্টেম্বর সূর্যের গোচরের পর পারিবারিক সম্পর্কে কিছুটা মতপার্থক্য বা অশান্তি দেখা দিতে পারে। তাই তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ এড়িয়ে চলাই শ্রেয়।
ব্যবসা ও চাকরি
ব্যবসায়ীদের জন্য এই মাসটি মিশ্র ফল বয়ে আনবে। যদি আপনি কোনও নতুন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে থাকেন, তবে তা পুরোপুরি বুঝে নেওয়ার পরেই বাস্তবায়ন করুন। ১৭ সেপ্টেম্বরের পর ব্যবসায়িক গতি কিছুটা মন্থর হতে পারে, তবে সামগ্রিক লাভের ওপর এর বড় কোনও প্রভাব পড়বে না। পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং একাদশ ও দ্বাদশ ঘরে বুধের অবস্থানের ফলে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা ভাল লাভবান হবেন। চাকরিজীবীদের কাজের চাপ বাড়তে পারে। আপনি যদি নতুন চাকরির সন্ধান করেন তবে সাফল্য পাবেন। পাশাপাশি চাকরির স্থান পরিবর্তনেরও ইঙ্গিত রয়েছে।
শিক্ষা ও কেরিয়ার
কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার্থীদের সেপ্টেম্বর মাসে কিছুটা বাড়তি চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষারত শিক্ষার্থীরা চমৎকার ফলাফল পাবেন। বিশেষ করে কার্টুনিস্ট এবং আইন, চিকিৎসা বা সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ হবে। তাই ধীরস্থিরভাবে অগ্রসর হোন এবং তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
প্রেমজীবন
রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি বেশ সন্তোষজনক হবে এবং এতে স্থিতিশীলতা ও রোমান্সের এক চমৎকার সংমিশ্রণ দেখা যাবে। সম্পর্কের নতুন কোনও দিক খোঁজার জন্য এটি একটি দারুণ সময়। এ সময় আপনি আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এবং দু’জনে মিলে নতুন কোনA জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। বিবাহিতদের উচিত বাস্তবসম্মত ও খোলামেলা আলোচনার ওপর গুরুত্ব দেওয়া, জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানো এবং দাম্পত্য জীবনে নতুনত্ব আনতে চমকপ্রদ উপহার দেওয়া।
স্বাস্থ্য
স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, তবে নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন। শারীরিক ক্লান্তি এড়াতে কাজের অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন এবং সময়মতো সকালের ও অন্যান্য খাবার গ্রহণ করুন। ১৮ সেপ্টেম্বরের পর মাথাব্যথা ও মানসিক চাপের মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বস্তি পেতে প্রতিদিন সকালে হালকা ব্যায়াম ও প্রাণায়াম করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।