SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনে, বিভিন্ন জেলা থেকে যোগ দেন চুক্তিভিত্তিক কর্মীরা। সম্মেলনে একাধিক দাবি তুলে ধরেন তাঁরা। বেতন বৈষম্য দূর…স্থায়ীকরণের দাবি…ঠিকা প্রথা বন্ধ…সহ একাধিক দাবির পাশাপাশি, শোনা গেল বহু অভিযোগ। শনিবার SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন হল মহাজাতি সদনে। বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা তুলে ধরেন তাঁদের ক্ষোভের কথা। অ্য়াসোসিয়েশন সূত্রের খবর, কর্মীদের ক্ষোভের অন্যতম বড় কারণ ২০১৭ সালের এক সিদ্ধান্ত। ওই বছর কাজের এলাকা অনুযায়ী কর্মচারীদের A-জোন, B-জোনে ভাগ করা হয়। অভিযোগ, এই ভাগের ফলে বেতনের ক্ষেত্রে বড় ধরনের ফারাক হয়েছে। বৈষম্য দূর করে ‘সমকাজে সমবেতন’-এর দাবি জানিয়েছে SBI কনট্র্য়াকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন-এর বেঙ্গল সার্কল।