আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্যের। তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ। পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ। ১০০টি মাদ্রাসাকে শোকজ রাজ্য সরকারের। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘মাদ্রাসায় ভারত বিরোধী প্রচার চলেছে। যে কোনও সরকারের কাজ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করা।’ অপরদিকে এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘মাদ্রাসা তো একটা শিক্ষার ঘরানা। এই যে বিজেপি বলে দিল, দিলীপবাবু বলে দিচ্ছেন, উগ্রপন্থী ধরা পড়েছে। শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করে জঙ্গি, এইসব ন্যারেটিভ তৈরি করাটা বোধহয় ঠিক নয়। আমাদেরও নানা রকম ঘরানা। আমাদের টোল শিক্ষা আছে। বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। একটা গোটা শিক্ষা ব্যবস্থাকে ধর্মের ভিত্তিতে, ধর্মীয় শিক্ষার ভিত্তিতে তাকে দাগিয়ে দেওয়া বোধ হয় ঠিক নয়।’